News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Indranagar:ইন্দ্রনগরে প্রচুর নেশা সামগ্রী সহ গ্রেপ্তার নেশা কারবারি
Image

Indranagar:ইন্দ্রনগরে প্রচুর নেশা সামগ্রী সহ গ্রেপ্তার নেশা কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর : মহিলা পুলিশ আধিকারিকের চেষ্টায় প্রচুর পরিমাণ নেশা সামগ্রী ও টাকা সহ আটক নেশা কারবারি৷ পুলিশ জানিয়েছে দক্ষিণ ইন্দ্রনগরস্থিত মোশেদ মিয়ার বাড়ি থেকে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী ও  নগদ অর্থ উদ্ধার করে এনসিসি থানার পুলিশ৷ আটক করা হয়েছে মোশেদ মিয়াকে৷ অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও পারমিতা পান্ডে৷ উদ্ধার করা নেশা সামগ্রী মধ্যে রয়েছে, ৩১.৭৫ গ্রাম হিরোইন, ২০০ ইয়াবা ট্যাবলেট, ৬৪টি নেশাজাতীয়  এসপি ট্যাবলেট, নগদ ২৯,০৬০ টাকা এবং ১০০০ খালি কৌটা৷ পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই নেশা কারবারের সঙ্গে জড়িত রয়েছে৷ তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে৷ পুলিশ তাকে নেশা সামগ্রী সহ হাতেনাতে আটক করার জন্য বেশ কিছুদিন ধরেই তৎপরতা চালাচ্ছিল৷ শেষ পর্যন্ত পুলিশ তাকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ তার বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন৷ এ ধরনের অভিযান আগরতলা শহর ও শহর তলী এলাকায় অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top