News Flash

Image

Arrest:ফেন্সিডিল সহ গাড়ি চালক আটক লেফুঙ্গায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর :  কামালঘাট এলাকায় একটি লরি আটক করে প্রচুর পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা সম্ভব হয়েছে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে রবিবার দেড় হাজার বোতল ফেন্সিডিল সহ গাড়ি ও চালককে আটক করলো লেফুঙ্গা থানার পুলিশ৷ গাড়িটির নম্বর টিআর ০১ এজি ১৯০৪৷ ফেন্সিডিল বোঝাই গাড়িটি আগরতলা থেকে মোহনপুরের দিকে আসছিলো৷  কামালঘাটে ঢোকার পথেই পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়৷ গাড়ির চালকের নাম সুজিত দেব৷ বাড়ি মোহনপুরের গোপাল নগর এলাকায়৷ আটক ফেন্সিডিলগুলির বাজার মূল্য ৫ থেকে ৬ লক্ষ টাকা৷ পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে তারা গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে এই সাফল্য পেয়েছেন৷ ফেন্সিডিল বোঝাই গাড়িটি   সীমান্ত পথে পাচারের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা যায়৷ পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে গাড়িটি আটক করে তল্লাশি চালানোর ফলে পাচারের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে৷ আটক গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে৷ এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তাদের সন্ধানে পুলিশের তৎপরতা চালিয়ে যাচ্ছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে লেফুঙ্গা থানার পুলিশ জানিয়েছে৷

Releated Posts

খোয়াইয়ে জঙ্গলের ছড়া থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই থানার অন্তর্গত লাটাবাড়ি রাধানগর আখড়াপাড়া এলাকায় জঙ্গলের একটি ছড়া থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Jul 26, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top