News Flash

  • Home
  • প্রধান খবর
  • জন্মদিনে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা রাষ্ট্রপতির, নেপাল থেকেও এল শুভেচ্ছা-বার্তা
Image

জন্মদিনে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা রাষ্ট্রপতির, নেপাল থেকেও এল শুভেচ্ছা-বার্তা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার নেতৃত্বে অতুলনীয় পরিশ্রম, নিষ্ঠা ও সৃজনশীলতার মাধ্যমে দেশ গড়ার যে অভিযান চলছে, তা অব্যাহত থাকুক এই কামনা করছি। ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

নেপাল থেকেও প্রধানমন্ত্রীর জন্য এসেছে শুভেচ্ছা-বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন দেউবা। পশুপতিনাথ সর্বদা প্রধানমন্ত্রী মোদীকে রক্ষা করুক, এই কামনা করেছেন নেপালের প্রধানমন্ত্রী।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top