News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর প্রাপ্ত ১২০০-র বেশি উপহারের সামগ্রীর ই-নিলাম শুরু, চলবে ২ অক্টোবর পর্যন্ত
Image

প্রধানমন্ত্রীর প্রাপ্ত ১২০০-র বেশি উপহারের সামগ্রীর ই-নিলাম শুরু, চলবে ২ অক্টোবর পর্যন্ত

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া ১২০০টিরও বেশি উপহার সামগ্রীর ই-নিলাম শনিবার শুরু হয়েছে। আগামী ২ অক্টোবর পর্যন্ত এক হাজার ২২২টি স্মারক ই-নিলাম করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার হিসেবে দেওয়া মর্যাদাপূর্ণ এবং স্মরণীয় উপহারগুলির ই-নিলামের চতুর্থ সংস্করণের আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক, ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ই-নিলাম প্রক্রিয়া চলবে ২ অক্টোবর পর্যন্ত।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি বলেছেন, “২০১৯ সালে এই সামগ্রীগুলি ওপেন বিডিংয়ের মাধ্যমে নিলাম করা হয়েছিল। সেই সময়ে প্রথম রাউন্ডে ১৮০৫টি উপহার নিলামে রাখা হয়েছিল এবং দ্বিতীয় রাউন্ডে ২৭৭২টি উপহার সামগ্রী নিলামে রাখা হয়েছিল। ২০২১ সালের সেপ্টেম্বরেও ই-নিলামের আয়োজন করা হয়েছিল এবং আমাদের নিলামে ১৩৪৮টি সামগ্রী ছিল। এই বছর প্রায় ১২০০টি স্মারক ও উপহার সামগ্রী ই-নিলামে রাখা হয়েছে। স্মারকগুলি প্রদর্শন করা হয়েছে ন্যাশনাল গ্যালারী অফ মডার্ন আর্ট, নয়াদিল্লিতে। এই সামগ্রীগুলি ওয়েবসাইটেও দেখা যাবে।”

Releated Posts

রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…

ByByNews Desk Jun 27, 2026

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top