News Flash

  • Home
  • খেলা
  • Football:ফুটবল মাঠে কার্ডের ছড়াছড়ি ব্লাডমাউথকে হারিয়ে বিবেকানন্দ শীর্ষে
Image

Football:ফুটবল মাঠে কার্ডের ছড়াছড়ি ব্লাডমাউথকে হারিয়ে বিবেকানন্দ শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। দুর্দান্ত জয় বিবেকানন্দ ক্লাবের। তাও ব্লাড মাউথ ক্লাবকে হারিয়ে। উত্তেজনাপূর্ণ ম্যাচ লাল কার্ড, হলুদ কার্ডের ছড়াছড়ি। প্রথমার্ধেই বিজয়ী দল এক-শূন্য গোলে এগিয়ে ছিল। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে ম্যাচ। টিএফএ আয়োজিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবলের নবম ম্যাচ। বিবেকানন্দ ক্লাব বনাম ব্লাড মাউথ ক্লাবের মধ্যে লড়াই। খেলার ৩৮ মিনিটের মাথায় বিবেকানন্দ ক্লাবের রাজকুমার ওরাং-এর গোলে দল এক-শূন্যতে লিড নেয় পরবর্তী সময়ে বিবেকানন্দ ক্লাবের ছেলেরা রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলার গুরুত্ব দেয়। এর আগেই অবশ্য খেলায় অসদাচরনের দায়ে রেফারি ব্লাড মাউথের জিমেন জমাতিয়াকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকলেও ব্লাড মাউথের খেলোয়াড়রা ক্রমান্বয়ে আক্রমণ শানাতে থাকে, প্রথমত গোলটি শোধ করার লক্ষ্যে। যথেষ্ট চেষ্টা চালিয়ে গেলেও সফল হয়নি। কার্যত অতিমাত্রায় আক্রমণে চলে যাওয়ার সুযোগ বুঝে বিবেকানন্দ ক্লাবের অনিমেষ দেববর্মা একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই শূন্য করে নেয়। এর আগেই জিমেন জমাতিয়া পুনরায় ফাউলের দায়ে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখার সুবাদে লাল কার্ড দেখে মাঠ থেকে বের হতে বাধ্য হন। দশজনে খেলতে গিয়ে ব্লাড মাউথ কিছুটা সমস্যায় পড়ে যায়। তবে ৭৪ মিনিটের মাথায় প্রণব সরকার একটি গোল করতে সক্ষম হয় এবং ব্যবধান কমিয়ে এক-দুই করে নেয়। পরবর্তী সময়ে আর কেউ গোলের সন্ধান পায়নি। তবে খেলায় ফাউলের জন্য রেফারি বিবেকানন্দ ক্লাবের সৌরভ সূত্রধর, অনিমেষ দেববর্মা এবং রাকেশ দেববর্মা কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। শেষ পর্যন্ত বিবেকানন্দ ক্লাব দুই-এক গোলে জয় ছিনিয়ে একদিকে যেমন জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। অপরদিকে গ্রুপ এ-তে দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি শিবজ্যোতি চক্রবর্তী, হরি শর্মা, সুকান্ত দত্ত ও বিশ্বজিৎ সাহা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top