News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Panchami-Murder Case:পাথারকান্দির পঞ্চমী-খুনে জ‌ড়িত‌দের শীঘ্র গ্রেফতা‌রের দা‌বি‌তে ফের ‌বিশাল মি‌ছিল
Image

Panchami-Murder Case:পাথারকান্দির পঞ্চমী-খুনে জ‌ড়িত‌দের শীঘ্র গ্রেফতা‌রের দা‌বি‌তে ফের ‌বিশাল মি‌ছিল

পাথারকা‌ন্দি (অসম), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির কচুবাড়ি গ্ৰামের বছর ৩০-এর যুবতী পঞ্চমী সিনহাকে ‘ধর্ষণ ও খুনের’ সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের দাবিতে আজ শুক্রবার পাথারকা‌ন্দি‌তে ফের এক ‌বিশাল মি‌ছিল বের করেছেন আমজনতা।

গত ১১ সেপ্টেম্বর রবিবার পঞ্চমীর মৃতদেহ তাঁর বাড়ির পাশে ধনখেত থেকে উদ্ধার হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার দিনভর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল বৃহত্তর পাথারকান্দিতে। উত্তেজিত জনতা অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দফায় দফায় পাথারকান্দি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে করিমগঞ্জ জেলা প্রশাসন। স্থানীয় পু‌লিশ ও জেলা প্রশাস‌নের অভিযা‌নে পঞ্চমীর ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত ‘মূল অভিযুক্ত’ জা‌মিরয়ালা গ্রা‌মের জনৈক লেবু সিনহাকে গ্রেফতার করা হয়। লেবু বর্তমানে করিমগঞ্জের জেল হাজ‌তে।

‌কিন্তু ঘটনা‌র ছয়দিন পরও এর সঙ্গে জ‌ড়িত অন্যরা আজও ধরা না পড়ায় ক্ষো‌ভের পারদ চড়ছে এলাকার সর্বস্ত‌রের জনতার ম‌ধ্যে। এর বহিঃপ্রকাশ ঘটেছে শুক্রবার পাথারকা‌ন্দি‌তে এক বিশাল প্রতিবাদী মি‌ছিলের মাধ্যমে। ‌মি‌ছিল‌টি এলাকার বি‌ভিন্ন পথ প‌রিক্রমা শে‌ষে থানায় পৌঁছে। প‌রে সেখা‌নে বি‌ক্ষোভ প্রদর্শন ক‌রেন স্থানীয়রা। পঞ্চমী-খুনের সঙ্গে জ‌ড়িত‌ বা‌কি‌দের শীঘ্রই গ্রেফতা‌রের দা‌বি‌তে তাঁরা থানা চত্বর কাঁপিয়ে তুলেন। প‌রে ডি‌সি ও এস‌পির উদ্দেশ্যে বি‌ক্ষোভকা‌রীরা পৃথক পৃথক দু‌টি স্মারকপত্র ওসি এবং সিও-র হা‌তে তুলে দেন। এতে বহুজনের সঙ্গে উপ‌স্থিত ছি‌লেন তাম্বা‌সেনা সিনহা, জগদীশ সিনহা, সুমন ‌সিনহা, অমর সিনহা, বিকাশ ‌সিনহা, স‌ঞ্জিত সিনহা, সুমষমা সিনহা প্রমুখ।

Releated Posts

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top