News Flash

  • Home
  • প্রধান খবর
  • CBI:পার্থের জামিন খারিজ, ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ
Image

CBI:পার্থের জামিন খারিজ, ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) :এসএসসি নিয়োগে দুর্নীতিতে ‘মূল কাণ্ডারি’ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির সময় তিনিই ছিলেন শিক্ষামন্ত্রী। শুক্রবার আদালতে ঠিক এই দাবি করে তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে চায় সিবিআই। ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ হয়েছে তাঁর।

ইডি-র মামলায় আগে থেকেই জেল হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায়। এরই মধ্যে নতুন মামলা। গ্রেফতার হওয়ার প্রায় ২ মাস পর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে সিবিআই। পার্থবাবুর তরফে এ দিন আদালতে প্রশ্ন ছিল, জেলে থাকতে আবার সিবিআই হেফাজতের প্রয়োজন কী? সিবিআই এ দিন সাফ জানায়, উনিই এই দুর্নীতির মাথা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। নিয়োগের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রীর ভূমিকা কতটা থাকে, সেই প্রশ্নও এ দিন ওঠে আদালতে।

সিবিআই জানায়, এসএসসি দুর্নীতি মামলায় যে পাঁচ জনের নামে এফআইআর হয়েছিল, তাঁদের মধ্যে তিন জনই গ্রেফতার হয়েছেন। তাদের দাবি, পুরো কাণ্ডে পার্থবাবুর ভূমিকাই বড়। কারণ, ওই সময়ে তিনি ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

তাঁর আইনজীবী দাবি করেন, সিবিআই একাধিক বার হাজিরার জন্য ডেকেছে। কিন্তু এই মামলায় এক বারও ডাকেনি। তিনি জানান, পার্থবাবু এখন জেল হেফাজতেই রয়েছেন। তাই আলাদা করে কেন তাঁকে গ্রেফতার করতে চাইছে সিবিআই! প্রাক্তন মন্ত্রীকে জেলে গিয়েই জিজ্ঞাসাবাদ করা যায়।

এর পর দেখা যায়, পার্থবাবু উঠে এসে তাঁর আইনজীবীকে কিছু একটা বলছেন। পরে পার্থবাবুর আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলকে জামিন দিলেও সিবিআই নিজেদের কাজ করতে পারে। কারণ, ইতিমধ্যে এই একই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ হয়েছে। এখন তাঁকে জামিন দেওয়া হোক।

পার্থবাবুর আইনজীবীর দাবি, ‘সিবিআই তিনবার ডেকেছিল তাঁর মক্কেলকে। হাজিরাও দিয়েছিলেন তিনি। তখন কেন গ্রেফতার করা হয়নি?’সিবিআই-এর আইনজীবীর দাবি, এই মামলায় ডাকা হয়নি পার্থকে। ডাকা হয়েছিল গ্রুপ-ডি নিয়োগ মামলায়। আর এ ক্ষেত্রে গ্রুপ সি নিয়োগ মামলায় ডাকা হচ্ছে তাঁকে।

দু’পক্ষের সওয়াল জবাবের মধ্যে বিচারক প্রশ্ন করেন, পুরো দুর্নীতির ঘটনায় কি পার্থবাবুর কোনও হাত নেই বলে বলতে চান তাঁর আইনজীবী। এর প্রেক্ষিতে আইনজীবীর জবাব, ‘‘ওঁর পিছনে কিছু হলে, উনি কী করবেন? সমাজের প্রতি পার্থের দায়বদ্ধতা প্রমাণিত। সমাজের প্রতি তাঁর অবদান রয়েছে। অভিযোগও এখনও প্রমাণিত নয়। তা ছাড়া উনি কোথাও পালিয়েও যাচ্ছেন না। তা হলে গ্রেফতারের কী প্রয়োজন?’’ শেষ পর্যন্ত ২১ সেপ্টেম্বর পর্যন্ত পার্থবাবুকে সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top