News Flash

Image

বোকাখাত পুলিশের অভিযানে উদ্ধার ৩১টি সারমেয়

বোকাখাত (অসম), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত বোকাখাতের কুরুওয়াবাহী এলাকায় অভিযান চালিয়ে ৩১টি সারমেয় (কুকুর)-কে পাচারের হাত থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে কুকুর পাচারের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

প্রাপ্ত খবরে প্রকাশ, বোকাখাত থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল জেলার কুরুওয়াবাহী এলাকা থেকে ওই কুকুরগুলি উদ্ধার করেছে। বেশ কয়েকটি বস্তায় কুকুরগুলিকে বন্দি করে রাস্তার ধারে রাখা ছিল। পুলিশের ধারণা, কুকুরগুলিকে কোনও গাড়িতে বোঝাই করার জন্য রাস্তার ধারে রেখেছিল পাচারকারী। উদ্ধারকৃত কুকুরগুলিকে বোকাখাত থানায় পুলিশের হেফাজতে রয়েছে।

ঘটনা সম্পর্কে স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, জানিয়েছেন বোকখাতের ওসি। ওসি জনান, কুকুরগুলিকে সম্ভবত নাগাল্যান্ডে পাচারের পরিকল্পনা ছিল পশুসম্পদ পাচারকারীদের।

Releated Posts

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top