News Flash

  • Home
  • খেলা
  • Football In Panisagar:পানিসাগরে ফুটবল, টাই ভেঙে এল.পি.জে পাড়া কো: ফাইনালে
Image

Football In Panisagar:পানিসাগরে ফুটবল, টাই ভেঙে এল.পি.জে পাড়া কো: ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। টাইব্রেকারে এল.পি.জে পাড়া জয়লাভ করেছে। হেরে বিদায় নিয়েছে উজান শৈলেন বাড়ি ফুটবল ক্লাব। পানিসাগরে প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের আসর দ্বিতীয় রাউন্ডে বেশ জমজমাট হয়ে উঠেছে। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আজ, শুক্রবার এল.পি.জে পাড়া টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে উজান শৈলেন বাড়ি ফুটবল ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। প্রথমার্ধের শেষ মুহূর্তে এল.পি.জে পাড়ার রবার্ট একটি গোল করে দলকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে দীর্ঘক্ষন গোলটি ধরে রাখতে পারিনি। দ্বিতীয়ার্ধের খেলার ১৩ মিনিটের মাথায় উজান শৈলেন বাড়ি ফুটবল ক্লাবের যসুয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে দু দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকলেও জালে বল জড়ানোর কাজটি তৃতীয় কেউ আর করতে পারেনি। নির্ধারিত সময়ের খেলা এক-এক গোলে ড্র তে অমীমাংসিত থাকলে নকআউটের নিয়ম অনুযায়ী তা টাই ব্রেকারে গড়ায়। পেনাল্টি শুট আউটে এল.পি.জে পাড়া ৫-৪ গোলে জয় ছিনিয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিধান দাস।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top