News Flash

Image

Dispur:করিমগঞ্জের ইচা‌বি‌লে সংগঠিত উচ্ছেদের প্রতিবাদে দিশপুরে ধরনা

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : গত জুলাই মাসে করিমগঞ্জ জেলার পাথারকান্দি রাজস্ব সাৰ্কলের অন্তৰ্গত ইচা‌বি‌লে প্রশাসনের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হয়ে‌ছেন প্রায় দেড় শতা‌ধিক প‌রিবা‌রের পাঁচ হাজা‌রের বেশি মানুষ। এর প্রতিবা‌দে এবং উচ্ছেদের শিকার পরিবারবর্গকে মাথা গোঁজার ব্যবস্থা করে দেওয়ার দাবিতে আজ শুক্রবার দিশপু‌রে বিধানসভা এলাকার লাস্টগেটে ধরনা গ্রাউন্ডে বি‌ক্ষোভ-ধরনা সংগঠিত ক‌রেছেন ভুক্ত‌ভোগীরা।

তাঁরা বি‌ক্ষো‌ভের মাধ্যমে রাজ্য সরকা‌রের কা‌ছে জ‌মির পাট্টা প্রদান, উচ্ছেদ বন্ধ করা, তাঁদের মাথা গোঁজার ব্যবস্থা সহ আরও বেশ‌কিছু দা‌বির ভিত্তিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগা‌নে স্লোগানে দিনভর দিশপুর লাস্টগেট এলাকা কাঁপিয়ে তু‌লেন।

উল্লেখ্য, আজকের ধরনা কর্মসূচির জন্য বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি বাসে ক‌রে ইচা‌বিল গ্রাম পঞ্চায়েতের প্রায় তিন শতা‌ধিক মানুষ গুয়াহা‌টির ‌দিশপুরে পৌঁছেন। তা‌দের‌কে সহায়তার হাত বা‌ড়ি‌য়ে দেন কংগ্রেসের ভ্রাতৃসংগঠন সেবাদ‌লের অসম প্রদেশ সভাপ‌তি প্রতাপ সিনহা।

Releated Posts

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top