News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৭-১৯ সেপ্টেম্বর লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি, যোগ দেবেন রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায়
Image

১৭-১৯ সেপ্টেম্বর লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি, যোগ দেবেন রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায়

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সদ্য প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ১৭-১৯ সেপ্টেম্বর লন্ডন সফরে থাকবেন রাষ্ট্রপতি। রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ভারত সরকারের পক্ষ থেকে শোকজ্ঞাপন করবেন তিনি।

উল্লেখ্য, ৯৬ বছর বয়সে প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ অসুস্থতার পর গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা গিয়েছেন তিনি। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন। ব্রিটেনের রানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সমবেদনা জানাতে ১২ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশনে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার আগের দিন জাতীয় শোক দিবসও পালন করেছে ভারত।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top