News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবী আদায়ে বাচাইবাড়িতে সড়ক অবরোধ করল আত্মসমর্পণকারী বৈরীরা
Image

বিভিন্ন দাবী আদায়ে বাচাইবাড়িতে সড়ক অবরোধ করল আত্মসমর্পণকারী বৈরীরা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : রাজ্যের নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠনগুলি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ক্রমে নির্ধারিত কিছু শর্তের ভিত্তিতে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন৷ তাদের মধ্যে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন আবার অনেকেই পুনর্বাসন সহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন৷ তবে এখনো বেশকিছু সংখ্যক আত্মসমর্পণকারী বৈরী সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত৷ এমনকি শর্ত অনুযায়ী তাদের উপর থেকে মামলাগুলি এখনো প্রত্যাহার করে নেওয়া হয়নি৷ ফলে তারা জটিল সমস্যায় পড়েছে৷ 

আত্মসমর্পণকারী বৈরীদের পুনর্বাসন সহ মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবিতে রাজ্য সরকার এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তরের কর্মকর্তাদের কাছে বহুবার তারা দাবি জানিয়েছেন৷ প্রতিটি ক্ষেত্রেই তাদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেওয়া হলেও কার্যক্ষেত্রে তাদের দাবি গুলি পূরণ করা হয়নি৷ উদ্ভূত পরিস্থিতিতে আত্মসমর্পণকারী বৈরীরা একত্রিত ভাবে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনের সামিল হওয়ার সিদ্ধান্ত নেয়৷ সেই সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার খোয়াই জেলার বাচাইবাড়ি এলাকায় খোয়াই-কমলপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ 

তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের সদস্যরা স্পষ্টভাবে জানিয়েছে তারা দাবি মিটিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলনে বহাল রাখবে৷ উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে এক প্রতিনিধিদল তাদের সঙ্গে আলোচনা করেন৷ তাদের দাবিগুলি নিয়ে প্রশাসনের তরফ থেকে আলোচনার ব্যবস্থা করা হবে বলে আবারো প্রতিশ্রুতি দেওয়া হয়৷ সেই প্রতিশ্রুতির ভিত্তিতে বিকেল চারটে নাগাদ তারা অবরোধ আপাতত প্রত্যাহার করে নেয়৷ তবে দাবি পূরণ না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হতে প্রস্তুত বলে জানিয়েছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top