News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবীতে পুর্ত দপ্তরের আধিকারীককে ডেপুটেশন
Image

রাস্তা সংস্কারের দাবীতে পুর্ত দপ্তরের আধিকারীককে ডেপুটেশন

আগরতলা, ১৩ সেপ্টেম্বর :  রাস্তা, শিক্ষা, কাজ, খাদ্য প্রভৃতি মৌলিক অধিকারগুলিকে অস্ত্র করে মাঠে নেমেছে প্রত্যেক রাজনৈতিক দল৷ কিন্তু এবার খোদ নাগরিকরাই রাস্তা মেরামতের দাবিতে ডেপুটেশন প্রদান করলেন পূর্ত দফতরের আধিকারিকের নিকট৷

মঙ্গলবার অমরপুর সর্বং এলাকার চারটি গ্রামের সাধারণ নাগরিকেরা দল-মত নির্বিশেষে রাস্তা সংস্কারের দাবিতে ডেপুটেশনে মিলিত হয়েছেন৷ দাবি পুরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্বরা৷  অমরপুর পূর্ত দপ্তরের আধিকারীক অমিত দেববর্মার নিকট এদিন দাবি সনদ তুলে দিয়েছেন এলাকাবাসীরা৷ 

এলাকাবাসীদের অভিযোগ চারটি গ্রামের নাগরিকেরা অমরপুর সর্বং এলাকার ওই রাস্তা ধরে যাতায়াত করেন৷ দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা৷ বারবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্লকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ তাই বাধ্য হয়ে এদিন পূর্ত দপ্তরের আধিকারিক এর কাছে দাবী সনদ তুলে দিয়েছেন এলাকাবাসীরা৷ দপ্তরের আধিকারিক অমিত দেববর্মা ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন৷ তবে অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা৷

Releated Posts

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয়…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top