News Flash

Image

দক্ষিণ জেলা সফরে বিজেপি প্রদেশ সভাপতি

বিলোনীয়া, ১৩ সেপ্টেম্বর : বিজেপির নব নিযুক্ত প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী দুদিনের দক্ষিণ জেলা সফরে এসে সফরের প্রথম দিনে বিজেপি কার্য কর্তাদের সাথে মিলিত হওয়ার পাশাপাশি মঙ্গলবার বিকাল পাঁচটায় জেলার সকল সাংবাদিকদের সাথে মিলিত হন বিলোনীয়া সার্কিট৷ সেখানে তিনি সকল সাংবাদিকদের সাথে পরিচিত হন৷ পরিচয় পর্ব শেষে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সরকারের ও দলের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রকল্পের কথা তুলে ধরেন৷ বিশেষ করে দক্ষিণ জেলায় গত চার বছরে কিকি উন্নয়ন হয়েছে তা বলেন৷ সব শেষে প্রদেশ সভাপতি সাংবাদিকদের মতামত জানতে চাইলেন৷ সাংবাদিকগণ তাঁদের মতামত তুলে ধরেন৷ বিশেষ করে দক্ষিণ জেলার অন্যমহকুমা গুলোর তুলনায় জেলার প্রধান কার্যালয় হিসেবে বিলোনিয়ার উন্নয়নের বিষয়ে কথা বলেন৷ বিলোনিয়ার উন্নয়ন সেই পুরোনো গতানুগতিক ভাবেই চলছে এখানে সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও৷ প্রদেশ সভাপতি সবটাই মন দিয়ে শুনেছেন এবং বলেছেন ওনাকে লিখিত আকারে বিষয়গুলি দেওয়ার জন্য৷ উনি রাজ্য মন্ত্রিসভার বিশেষ করে মুখ্যমন্ত্রী সহ সবার কাছে বিষয় গুলি নিয়ে আলোচনা করবেন এবং চেষ্টা করবেন যাতে বিষয় গুলোর সুরাহা হয়৷ এদিনের মত বিনিময় সভায় প্রদেশ সভাপতি সহ উপস্থিত ছিলেন সাব্রুম ও শান্তির বাজারের বিধায়কগন ও দক্ষিন জেলা প্রভারী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা৷

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top