News Flash

  • Home
  • খেলা
  • Vivekananda Club:হেমন্তের জোড়া গোল : জয় দিয়ে লিগ সূচনা বিবেকানন্দ ক্লাবের
Image

Vivekananda Club:হেমন্তের জোড়া গোল : জয় দিয়ে লিগ সূচনা বিবেকানন্দ ক্লাবের

বিবেকানন্দ – ৩

আনন্দ ভবন – ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। জয় দিয়ে লিগ সূচনা করেছে বিবেকানন্দ ক্লাব। প্রথম ম্যাচেই ৩-০ গোলে জয় পেয়েছে। হারিয়েছে আনন্দ ভবনকে। টিএফএ আয়োজিত ঘরোয়া সি ডিভিশন লিগ ফুটবলের ম্যাচ। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে দিনের প্রথম খেলায় বিবেকানন্দ ক্লাব ৩-০ গোলের ব্যবধানে আনন্দ ভবনকে পরাজিত করেছে। প্রথমার্ধেই বিজয়ী দল তিনটি গোল করে নেয়। দ্বিতীয়ার্ধে বিবেকানন্দ ক্লাব গুরুত্ব দেয় গোল তিনটি ধরে রাখার লক্ষ্যে। কার্যত সাফল্যও পায়। পক্ষান্তরে, আনন্দ ভবনের ছেলেরা প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও যথেষ্ট চেষ্টা করেও গোল পরিশোধের কোন সুযোগ পায়নি। খেলার দশ মিনিটের মাথায় তুহিন উদ্দিনের গোলে বিবেকানন্দ ক্লাব ১-০ তে লিড নেয়। পরবর্তী সময়ে আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা এগোতে থাকলেও প্রথমার্ধের শেষ পর্যায়ে ৩৬ ও ৪০ মিনিটের মাথায় অর্থাৎ চার মিনিটের ব্যবধানে বিবেকানন্দ ক্লাবের হেমন্ত দেববর্মা পরপর দুটি গোল করে দলকে ৩-০তে লিভ এনে দেয়। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হলেও বিবেকানন্দ ক্লাব তাদের রক্ষণভাগকে শক্ত করে আনন্দ ভবনের প্রতিরোধ গড়ে তোলে। আর গোলের সন্ধান কেউ পায়নি তবে খেলার দুই অর্ধে দুই দলের দু’জনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুশান্ত দাস, হরি শর্মা, খোকন সাহা ও পল্লব চক্রবর্তী। দিনের খেলা: সাঁই স্যাগ বনাম আমরা ক’জনা, বিকেল তিনটায়, নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে।

Releated Posts

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top