News Flash

  • Home
  • দিনের খবর
  • Attack:জাল দলিল চক্রের তদন্তে গিয়ে জীবনতলায় গ্রামবাসীদের হাতে আক্রান্ত পুলিশ, চিকিৎসাধীন হাসপাতালে
Image

Attack:জাল দলিল চক্রের তদন্তে গিয়ে জীবনতলায় গ্রামবাসীদের হাতে আক্রান্ত পুলিশ, চিকিৎসাধীন হাসপাতালে

জীবনতলা (দক্ষিণ ২৪ পরগনা), ১১ সেপ্টেম্বর (হি.স.): জাল দলিল চক্রের তদন্তে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ৬ পুলিশ কর্মী। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত গৌড়দহ এলাকার ঘটনা। জাল দলিল তৈরি করে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়ার ঘটনার তদন্তে নেমে গৌড়দহে গিয়েছিল ওই পুলিশ কর্মীরা। ঘটনায় কয়েকদিন আগেই সুব্রত মণ্ডল নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

সুব্রতর বাড়ি এবং তার আত্মীয়দের বাড়ি থেকে প্রায় দেড়শর মতো জাল দলিল উদ্ধার করেন তদন্তকারীরা। এরপরই স্থানীয় মানুষজন পুলিশ কর্মীদের উপর চড়াও হয়ে তাঁদেরকে বেধড়ক মারধর করে। ভেঙে দেওয়া হয় পুলিশ গাড়ি। বর্তমানে ঘুটিয়ারি শরীফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন তাঁরা। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে জীবনতলা থানার পুলিশ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top