News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডির অভিযানের মধ্যেই জ্ঞান হারালেন অভিযুক্তর পরিবারের মহিলা
Image

ইডির অভিযানের মধ্যেই জ্ঞান হারালেন অভিযুক্তর পরিবারের মহিলা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি. স.) : শনিবার সাতসকালে বাড়িতে হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। সময় যত গড়ায়, ততই ইডির তৎপরতা বাড়ে। ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। খবর পেয়ে ভিড় জমায় সংবাদমাধ্যম, কৌতূহুলিরা। এই গোটা পরিস্থিতি দেখে ইডির অভিযানের মধ্যেই জ্ঞান হারালেন এক মহিলা। স্থানীয় সূত্রে দাবি, ওই মহিলা গার্ডেনরিচের ব্যবসায়ীর পরিবারের সদস্য।

সকাল গড়িয়ে তখন দুপুর। শনিবার গার্ডেরনরিচে ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে অন্তত সাত কোটি নগদ টাকা উদ্ধার করা হয়। টাকার অঙ্ক আরও বাড়তে পারে, এই সম্ভাবনা দেখেই ওই ব্যবসায়ীর বাড়িতে আনা হয় টাকা গোনার যন্ত্র। এমন সময়ই নিজের বাড়ির এই পরিবেশ দেখে ঘাবড়ে যান ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করা হয়। খানিকটা সুস্থ বোধ করার পর তাঁকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়। ইডির তৎপরতা, টাকা উদ্ধার— এই পরিস্থিতিতেই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে খবর।

ইডির তরফে জানানো হয়েছে, আমিরের দোতলার বাড়ি থেকে সাত কোটিরও বেশি টাকা পাওয়া দিয়েছে। দোতলা বাড়ির একটি ঘরের খাটের তলায় অসংখ্য প্লাস্টিকের থলিতে ভরা ছিল থরে থরে নোটের বান্ডিল। তাতে ৫০০ এবং ২০০০ টাকার নোট রাখা ছিল।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top