News Flash

  • Home
  • দিনের খবর
  • TMC:ব্লক সভাপতি করার নামে ৭ লক্ষ টাকা, অভিযোগ করিমপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে
Image

TMC:ব্লক সভাপতি করার নামে ৭ লক্ষ টাকা, অভিযোগ করিমপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

করিমপুর, ১০ সেপ্টেম্বর ( হি.স.) : তৃণমূলের ব্লক সভাপতির পদ পাইয়ে দেওয়ার জন্য সাত লক্ষ টাকা নিয়েছেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় । এমনই অভিযোগ করেছেন হাসান আলি মণ্ডল নামে করিমপুর ব্লকের এক তৃণমূল কর্মী। কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের কাছে হাসান লিখিত অভিযোগ করেছেন তৃণমূল বিধায়কের নামে। যদিও বিধায়ক সেই অভিযোগ অস্বীকার করেছেন। তবে হাসানের অভিযোগ ঘিরে জেলা তৃণমূলের অন্দরে জোর চর্চা চলছে।

প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য হাসান আলির অভিযোগ, তাঁকে ব্লক সভাপতির পদ পাইয়ে দেবেন বলে দশ লক্ষ টাকা দাবি করেন বিধায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বিমলেন্দু সিংহ রায়। হাসান জানিয়েছেন, জুন মাসের শেষ সপ্তাহে নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের একটি ঘরে বসে বিধায়ক তাঁর কাছ থেকে সাত লক্ষ টাকা নেন।
গত ২০ আগস্ট জেলায় সাংগঠনিক স্তরের রদবদলের যে তালিকা প্রকাশ হয়, তাতে হাসানের নাম ছিল না। তালিকা দেখে ভেঙে পড়েন তিনি। বিধায়কের কাছে হাসান সাত লক্ষ টাকা ফেরত চান। সেই টাকা দাবি করায় বিধায়ক হাসানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগ। এই অবস্থায় নিজের নিরাপত্তা দাবি করে পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানান জানান হাসান আলি।

Releated Posts

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top