News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হোটেলে মদ্যপানে বাধা, ধুন্দুমার কান্ড, শাসক দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ, থানায় মামলা
Image

হোটেলে মদ্যপানে বাধা, ধুন্দুমার কান্ড, শাসক দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১০ সেপ্টেম্বর : জলসার আসর বসাতে না দেওয়ায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের একটি হোটেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উপ্তাখালি এলাকায়।

ঘটনার বিবরনে যানা গেছে, উপ্তাখালি স্থিত প্যারাডাইস হোটেলে গতকাল রাত আনুমানিক সারে দশটা নাগাদ শাসক দলীয় দুই কর্মী মদ নিয়ে খেতে আসে। মালিকের অনুপস্থিতিতে কর্মচারীরা তাঁদের জানান, হোটেলে মদ বিক্রি সহ মদ্যপান করা নিষিদ্ধ, এমনই নির্দেশ মালিকের। এই কথা শুনে ওই দুই শাসক দলীয় কর্মী উত্তেজিত হয়ে উঠেন এবং হামলা করতে উদ্যত হলে কর্মচারীরা তড়িঘড়ি হোটেলের সাটার লাগিয়ে ফেলেন।

হোটেলে হামলা করতে ব্যর্থ হয়ে সামনে রাখা ফুল বাগান সহ রাস্তার পাশে বন দপ্তর থেকে লাগানো মোট পাঁচটি মূল্যবান গাছ ভেঙে ফেলেন তাঁরা। সাথে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ।

জানা গেছে, আক্রমনকারীরা যুবরাজনগরস্থিত লাতুগাও-র বাসিন্দা তথা যুবরাজনগর মন্ডলের ২৬ নং বুথের বুথ প্রেসিডেন্ট আব্দুল মান্নানের পুত্র বদরুল ইসলাম এবং উপ্তাখালি স্থিত ছয় নং ওয়ার্ডের বাসিন্দা তথা যুবরাজনগর মন্ডলের ৩৩ নং বুথের বুথ প্রেসিডেন্ট শ্রীবাস দাসের পুত্র স্নেহাশিস দাস ওরফে সঞ্জু।

হোটেল মালিক জানান, আক্রমণকারী সঞ্জু বর্তমান যুবরাজ নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাসের আপন ভাতিজা। হোটেল মালিকের পক্ষে রাতে থানায় খবর দেওয়া হয়েছে। হোটেলে হামলা সহ গাছ ভাঙচুরের সম্পূর্ন ঘটনাটি প্রত্যক্ষ করেন হোটেলের পাশ্ববর্তী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্তব্যরত সিকিউরিটি গার্ড।

আজ সকালে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে পানিসাগর থানায় এবং ফরেস্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ  কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top