News Flash

  • Home
  • খেলা
  • Sports:দলীপ ট্রফিতে সর্বকনিষ্ঠ মনিশংকর ব্যাটে-বলে অনবদ্য লড়ছে
Image

Sports:দলীপ ট্রফিতে সর্বকনিষ্ঠ মনিশংকর ব্যাটে-বলে অনবদ্য লড়ছে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। দুর্দান্ত খেলছে ত্রিপুরার মনিশংকর। দলীপ ট্রফিতে ইস্টার্ন জোনের হয়ে। তার প্রতি যেমন প্রত্যাশা ছিল নির্বাচকদের, তেমনি অনেকটা নজর কাড়তে পেরেছে বৈকি। তার নিজস্ব ইচ্ছে অবশ্যই আরও বেশি রয়েছে। শত রানের টার্গেটে মাঠে নেমে অন্ততপক্ষে অর্ধশত রান না করার আফসোস তো তার ঠিকই থেকে যাবে, তবে সুযোগ পেলে সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর ত্রিপুরার মনি শংকর মুড়াসিং। দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্ট জোন বনাম নর্থ জোনের খেলা চলছে। দ্বিতীয় দিনের খেলা শেষে নর্থ জোন ৩৩২ রানে পিছিয়ে রয়েছে। হাতে অবশ্য তাদের পুরো ১০ উইকেটই রয়েছে। প্রথম দিনে ৫৪ ওভার এবং আজ দ্বিতীয় দিনে ৮২.৪ ওভারে মোট সংগৃহীত ৩৯৭ রানের জবাবে নর্থ জোন দিনের খেলা শেষে ১৩ ওভারে বিনা উইকেটে ৬৫ রান সংগ্রহ করেছে। ইস্ট জোনের পক্ষে বিরাট সিংহের ১১৭ রান এবং শাহাবাজ আহমেদের ৬২ রানের পাশাপাশি ওপেনার সুদীপ কুমার ঘারামির ৬৮ রান,  অনুষ্টুপ মজুমদারের ৪৭ এবং মণিশংকরের ৩২ রান উল্লেখযোগ্য। মনি শংকর ৫০ টি বল খেলে দুইটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩২ রান পায়। বলা বাহুল্য, মনিশংকর এবারকার ইস্ট জোনে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রয়েছে। বোলিংয়ে নর্থ জোনের নবদ্বীপ সাইনি ও নিশান্ত সিন্ধু তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে নর্থ জোনের যশ ধূল ৩৫ রানে এবং মনন ভোরা ২০ রানে উইকেটে রয়েছেন। মনিশঙ্কর বোলিংয়েরও সুযোগ পেয়েছে। দ্বিতীয় ওভারেই মনি শংকরের হাতে বল এসেছে। মনিশঙ্কর তিন ওভার বল করে ১৮ রান দিয়েছে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top