News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিদ্দিক কাপ্পানকে জামিন দিল শীর্ষ আদালত, ৩-দিনের মধ্যে ট্রায়াল কোর্টে হাজির করতে নির্দেশ
Image

সিদ্দিক কাপ্পানকে জামিন দিল শীর্ষ আদালত, ৩-দিনের মধ্যে ট্রায়াল কোর্টে হাজির করতে নির্দেশ

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। সিদ্দিক কাপ্পানের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে মামলা করেছিল উত্তর প্রদেশ সরকার। শুক্রবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, সিদ্দিক কাপ্পানকে তিন দিনের মধ্যে ট্রায়াল কোর্টে হাজির করতে হবে এবং তাকে জামিনে মুক্তি দেওয়া হবে।

গত বছর ৫ অক্টোবর উত্তর প্রদেশের হাথরাসের ঘটনায় দলিত পরিবারের খবর সংগ্রহ করতে যাওয়ার পথে মথুরার পুলিশের হাতে গ্রেফতার হন মালয়ালম পত্রিকার ওই সাংবাদিক। কেরলের মল্লপুরমের বাসিন্দা কাপ্পান। যোগী সরকারের অভিযোগ পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-র সক্রিয় সদস্য এবং দফতর সচিব কাপ্পান। তিনি সাংবাদিকতার নাম করে হাথরাসে গিয়ে উত্তেজনা উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ উত্তর প্রদেশ সরকারের। কাপ্পানের সাংবাদিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলে উত্তর প্রদেশ সরকার। তার জেরে ইউএপিএ-তে মামলাও দায়ের হয় কেরলের ওই সাংবাদিকের বিরুদ্ধে।

Releated Posts

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ, শীর্ষ কর্পোরেট কর্তাদের সঙ্গে বৈঠক সীতারামনের

শিকাগো, ৩০ আগস্ট (আইএএনএস): আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ ও তাঁদের উদ্দেশে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা…

ByByNews Desk Aug 30, 2026

উজবেকিস্তানে চতুর্থ সফর, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনার বার্তা প্রধানমন্ত্রী মোদির

তাসখন্দ, ২৯ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানে দু’দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার তাসখন্দে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা…

ByBySandeep Biswas Aug 29, 2026

দিল্লি ব্রিকস সম্মেলনে জলবায়ু সহযোগিতা ও বিশ্বব্যাপী স্থিতিস্থাপকতা বাড়ানোর সম্ভাবনা

কেপটাউন, ২৯ আগস্ট (আইএএনএস): বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাব আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে বড় পরিবর্তনের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top