News Flash

  • Home
  • প্রধান খবর
  • Death:ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু রতুয়ার শ্রমিকের, দেহ এল গ্রামের বাড়িতে
Image

Death:ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু রতুয়ার শ্রমিকের, দেহ এল গ্রামের বাড়িতে

রতুয়া, ৯ সেপ্টেম্বর (হি.স.) : ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মালদার রতুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক শ্রমিকের৷ মৃত শ্রমিকের নাম ছেদু মণ্ডল (৫৫)৷ বাড়ি উত্তর রতুয়া পূর্ব পাড়া গ্রামে৷ শুক্রবার তাঁর দেহ গ্রামে নিয়ে আসা হয়৷

জানা গিয়েছে, দেড় মাস আগে তিনি চেন্নাইয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতে যান৷ মঙ্গলবার রাতে তাঁর এক আত্মীয়ের কাছে মৃত্যু সংবাদ আসে৷ এদিকে কিভাবে ওই শ্রমিকের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। ছেদুবাবুর পুত্রবধূ মিলন মণ্ডল শ্বশুরের মৃত্যুতে ঠিকাদার সঞ্জয় মণ্ডলের ভূমিকায় সন্দেহ প্রকাশ করেছেন৷ সঞ্জয় মণ্ডল চেন্নাইয়ে কাজ করেন।

তাঁর পুত্রবধূ জানান, কিভাবে শ্বশুরের মৃত্যু হয়েছে, তা নিয়ে ওই ব্যক্তি নানা কথা বলছে৷ কখনও বলছে পেট ব্যথায় মারা গিয়েছে, কখনও বলছে পড়ে গিয়ে৷ কখনও বলছে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে, কখনও বলছে হাসপাতালে মারা গিয়েছে৷ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তাঁর পরিবার।

Releated Posts

পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…

ByByNews Desk Jun 20, 2026

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top