News Flash

  • Home
  • খেলা
  • রতন সাহার পদত্যাগ, টিএফএ-র নতুন সভাপতি প্রণব সরকার
Image

রতন সাহার পদত্যাগ, টিএফএ-র নতুন সভাপতি প্রণব সরকার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পেলেন বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। টি.এফ.এ-র চলতি পরিচালন কমিটির সভাপতি রতন সাহা অনিবার্য কারণে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন সাংবিধানিক বিধি অনুযায়ী ব্যক্তিগত বয়স ৭০ বা ততোর্ধ হলে পরিচালন কমিটির কোন পদে থাকতে পারেন না বলে, সেই বিধিকে মান্যতা দিয়েই রতন সাহা আজ, শুক্রবার সহ-সভাপতির উদ্দেশ্যে লিখিত পদত্যাগ পত্র পেশ করেন। যথারীতি পরিচালন কমিটি তা গ্রহণ করেন এবং সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি প্রণব সরকারকে এই সময় থেকে টিএফএ-র সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। নতুন সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যথারীতি তিনি এই দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, প্রণব সরকার আগরতলা প্রেসক্লাবের বর্তমান সচিব এবং আগরতলা ক্লাব ফোরামেরও সভাপতি পদে আসীন রয়েছেন।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top