News Flash

  • Home
  • প্রধান খবর
  • TET:প্রাথমিক টেটের ওএমআর শিট হার্ড কপি নষ্টের কথা স্বীকার আদালতে
Image

TET:প্রাথমিক টেটের ওএমআর শিট হার্ড কপি নষ্টের কথা স্বীকার আদালতে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি. স.) : প্রাথমিক টেটের ও এমআর শিট হার্ড কপি নষ্ট করা হয়েছে। কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার, আদালতে, প্রাথমিকের আসল ওএমআর নিয়ে একটা মামলা ওঠে। সেখানেই এই তথ্য জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।

পর্ষদের এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তথ্য জানার অধিকারের (আরটিআই) নিয়ম অনুযায়ী ২০ বছর তথ্য রাখতে হবে। কবে, কিভাবে, কার সামনে, কতসংখক চাকরি প্রার্থীর ওএমআর নষ্ট করা হয়েছিল তা পর্ষদকে জানাতে হবে।

২০১৪ সালের কিছু চাকরি প্রার্থী ওএমআর শিট চেয়ে পর্ষদে আবেদন করেন। যদিও পর্ষদ তা না দিয়ে ডিজিটালি তথ্য দেয়। এরপরেই তাঁরা কলকাতা হাইকোর্টে মামলা করেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি জানতে চাইলে পর্ষদ জানায় ওএমআর শিট হার্ড কপি নষ্ট করা হয়েছে। এটা শুনে একাধিক প্রশ্ন করেন বিচারপতি।

নিয়ম বহির্ভূত কাজ কেন করল পর্ষদ? তাও তিনি জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে বিস্তারিত তথ্য হলফনামা আকারে জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতির এই নির্দেশে বিপাকে পড়তে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

এর আগে, প্রাথমিকে চাকরি নিয়ে লক্ষ লক্ষ টাকার খেলা হয়েছে বলে মনে করে বাগদা চন্দন মন্ডলের ভূমিকা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পর্ষদ জানায়, টেট প্রশ্ন ভুল ছিল ১ টি। তাই প্রশ্ন ভুল থাকায় সেটির উত্তর দেওয়া প্রশিক্ষণ প্রাপ্ত ২৬৯ জনকে ১ নম্বর দিয়ে টেট উত্তীর্ণ করা হয়েছিল। এতেই টেটে কারচুপির জল্পনা আরও তীব্র হয়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, তার ওএমআর শিট চেয়ে আবেদন করে ব্যর্থ হয়। তথ্য জানার অধিকার আইনে আবেদন করেও উত্তর মেলেনি।

Releated Posts

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top