News Flash

Image

Abhishek :মঞ্চ থেকে মোদী-শাহকে আক্রমণ অভিষেকের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : বৃহস্পতিবার নেতাজী ইণ্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের দাবি বিজেপি ক্ষমতায় এলে মেদিনীপুর- মোদীনীপুর হয়ে যেত আর দার্জিলিং- মোদীজিলিং হয়ে যেত। অভিষেক বলেন, কেন পাপ্পু বলেছি, সবাইকে জানাতে হবে। সভা থেকে অমিত শাহকে আক্রমণ করে কেন তাঁকে ‘পাপ্পু’ প্রচার করা হচ্ছে ব্যাখ্যা দিলেন অভিষেক। তাঁর দাবি, অমিত শাহের মন্ত্রকের অধীনে থাকা এনসিআরবি বাংলাকে নিরাপদ বলে উল্লেখ করলেও বিজেপি বাংলাকে আক্রমণ করছে।

অভিষেক বলেন, তৃণমূল গরিবের দল। আপনারা বস্তির পার্টি বলে অভিহিত করায় আমরা গর্ব বোধ করি। এই বস্তির কাছেই আপনাদের মাথা নত করে হার স্বীকার করতে হয়েছিল। বিধানসভা নির্বাচনের আগে সমাবেশে যত মানুষ এসেছিলেন, এবার তার দ্বিগুন মানুষ এসেছেন বলে উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূলকে যত বেশি আক্রমণ করা হয়, তৃণমূল তত বেশি শক্তিশালী হয়। ২৩-এর পঞ্চায়েতে আর ২৪-এর লোকসভায় বিরোধীদের ব্যালটে জবাব দেওয়ার বার্তা দিলেন তিনি। তাঁর কথায়, ইডি, সিবিআই-কে তোয়াক্কা না করে এগিয়ে যাবে তৃণমূল।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top