News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির আজাদ মার্কেট এলাকায় ভেঙে পড়ল বহুতল; আহত ৫ জন, চলছে উদ্ধারকাজ
Image

দিল্লির আজাদ মার্কেট এলাকায় ভেঙে পড়ল বহুতল; আহত ৫ জন, চলছে উদ্ধারকাজ

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লির আজাদ মার্কেট এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। বহুতল ভেঙে ভগ্নাবশেষের নীচে চাপা পড়ে আহত হয়েছেন ৫ জন। এছাড়াও কমপক্ষে ৬-৭ জন শ্রমিক ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উদ্ধারকাজ চলছে। আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিসিপি উত্তর জেলা সাগর সিং কলসি জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দিল্লির দমকল অফিসার রবীন্দর সিং জানিয়েছেন, ৬-৭ জন শ্রমিক চাপা পড়ে রয়েছেন। ৫ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম। সংকীর্ণ রাস্তার কারণে পৌঁছতে পারছে না জেসিবি।

পুলিশ ও দমকল সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লির আজাদ মার্কেট এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান কমপক্ষে ১২ জন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ও পুলিশ। উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় বাসিন্দারাও। ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ।

Releated Posts

তাসখন্দে যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের তাসখন্দে রবিবার যোগ ফেডারেশন অব উজবেকিস্তানের আয়োজিত একটি যোগ সেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ, শীর্ষ কর্পোরেট কর্তাদের সঙ্গে বৈঠক সীতারামনের

শিকাগো, ৩০ আগস্ট (আইএএনএস): আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ ও তাঁদের উদ্দেশে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা…

ByByNews Desk Aug 30, 2026

উজবেকিস্তানে চতুর্থ সফর, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনার বার্তা প্রধানমন্ত্রী মোদির

তাসখন্দ, ২৯ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানে দু’দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার তাসখন্দে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা…

ByBySandeep Biswas Aug 29, 2026

দিল্লি ব্রিকস সম্মেলনে জলবায়ু সহযোগিতা ও বিশ্বব্যাপী স্থিতিস্থাপকতা বাড়ানোর সম্ভাবনা

কেপটাউন, ২৯ আগস্ট (আইএএনএস): বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাব আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে বড় পরিবর্তনের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top