News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident:রায়গঞ্জে নয়ানজুলিতে টোটো উলটে গুরুতর জখম ১০
Image

Accident:রায়গঞ্জে নয়ানজুলিতে টোটো উলটে গুরুতর জখম ১০

রায়গঞ্জ, ৯ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার ১৪ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৈচরা শ্মশান সংলগ্ন এলাকায় নয়ানজুলিতে টোটো উলটে গুরুতর জখম হলেন ১০ জন। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিশন মোড় থেকে কমলাবাড়ি হাটে যাওয়ার পথে কৈচড়া শ্মশান সংলগ্ন এলাকায় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামীণ রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় জখমদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের নাম মহারানি সরকার (৫২), বুধুন বর্মন (৬০), গীতা বর্মন (৫৩), বিমলা বর্মন (৬০), টুম্পা বর্মন (৩০), পুতুল বর্মন (৩৩)। এদের মধ্যে টুম্পা বর্মন ও পুতুল বর্মনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top