News Flash

  • Home
  • বিদেশ
  • ২০৪৭ পর্যন্ত অমৃত কাল যাত্রায় প্রবাসী ভারতীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : পীযূষ গোয়েল
Image

২০৪৭ পর্যন্ত অমৃত কাল যাত্রায় প্রবাসী ভারতীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : পীযূষ গোয়েল

সান ফ্রান্সিসকো, ৮ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২০৪৭ সাল পর্যন্ত ভারতের “অমৃত কাল” যাত্রায় প্রবাসী ভারতীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হয়ে বললেন ভারতের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। আমেরিকা সফররত কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে) সান ফ্রান্সিসকোতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হন। তিনি বলেছেন, “২০৪৭ সাল পর্যন্ত ‘অমৃত কাল’ উন্নত দেশ হয়ে ওঠার পাশাপাশি ভারতে বসবাসকারী প্রতিটি নাগরিকের সমৃদ্ধির লক্ষ্যে ভারতের যাত্রার নির্দিষ্ট সময় হতে চলেছে। এই যাত্রায় প্রবাসী ভারতীয়দের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, “অন্যান্য দেশের সঙ্গে উল্লেখযোগ্যভাবে সম্পৃক্ততা না বাড়িয়ে উন্নত দেশে পরিণত হতে পারেনি বিশ্বের কোনও দেশই। গত বছর আমরা ৬৭৫ বিলিয়ন পণ্য ও পরিষেবা রফতানি করেছি, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। আমরা এই বছর ৭৫০ বিলিয়ন অতিক্রম করার আশা করছি।” পীযূষ গোয়েল আরও বলেছেন, “২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ‘স্টার্টআপ ইন্ডিয়া ইনিশিয়েটিভ’ চালু করেছিলেন, তখন এটি ছিল উদ্ভাবনের ক্রমবর্ধমান গুরুত্বের স্বীকৃতি, তরুণ প্রতিভার নতুন ধারণা নিয়ে পরীক্ষা করা এবং নতুন সমাধান নিয়ে আসা।”

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top