News Flash

  • Home
  • দিনের খবর
  • DYFI :জেলবন্দি যুবনেতাদের মুক্তির দাবিতে রায়গঞ্জে বিক্ষোভ ডিওয়াইএফআই-এর
Image

DYFI :জেলবন্দি যুবনেতাদের মুক্তির দাবিতে রায়গঞ্জে বিক্ষোভ ডিওয়াইএফআই-এর

রায়গঞ্জ, ৮ সেপ্টেম্বর (হি.স.) : মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে অভিযোগ তুলে জেলবন্দি যুবনেতাদের মুক্তির দাবিতে রায়গঞ্জে বিক্ষোভ বাম ছাত্র-যুব সংগঠনে ডিওয়াইএফআইয়ের । ভারতের যুব ফেডারেশনের প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী সহ ৪৬জন সিপিআইএম নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা কমিটি।

অভিযোগ, মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে বাম নেতাদের। পুলিশ ও গুন্ডা লেলিয়ে গণ আন্দোলনকে দমন করার অপপ্রয়াস চলছে। মহিলা কর্মীদের উপর পুলিশি নির্যাতন চলছে। অবিলম্বে সমস্ত বন্দি পার্টিকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন সরব হন ছাত্র- যুব নেতারা। সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন, এসএফআই জেলা সম্পাদক কুষান ভৌমিক, প্রাক্তন জেলা সম্পাদক কার্তিক দাস, তীর্থ দাস, প্রদ্যোত নারায়ণ ঘোষ সহ অন্যান্যরা।

উল্লেখ্য, বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে বুধবার বিকালে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর। বামেদের জেলাশাসকের দপ্তর অভিযান, মিছিল ঠেকাতে পুলিশ যেমন জলকামান, কাঁদানে গ্যাসের শেল ছোড়ে, তেমনই পালটা বাম কর্মী-সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে এবং কার্জন গেট চত্বরে ভাঙচুর চালায়। বিশ্ব বাংলা লোগো থেকে শুরু করে দেওয়ালে লাগানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিং ভেঙে ফেলা হয়। সুন্দর করে সাজানো কার্জন গেট চত্বর ধূলিসাৎ হয়ে যায়। এই ঘটনায় সিপিএমের রাজ্য কমিটির সদস্য আভাস রায় চৌধুরী সহ ৪৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top