News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্রমণ বেড়ে ৬-হাজারের ঊর্ধ্বে; ভারতে আরোগ্যের হার অপরিবর্তিত, মৃত্যু ৩৩ জনের
Image

কোভিড-সংক্রমণ বেড়ে ৬-হাজারের ঊর্ধ্বে; ভারতে আরোগ্যের হার অপরিবর্তিত, মৃত্যু ৩৩ জনের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই বাড়ল, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আগের দিনের তুলনায় অনেকটাই বেড়ে ৬ হাজার ৩৯৫-তে পৌঁছেছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,০৯০-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৫০ হাজার ৩৪২-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার এই মুহূর্তে ৯৮.৭০ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৫ জন, মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৪,৭৮,৬৩৬। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৫০ হাজার ৩৪২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩৬ লক্ষ ৩১ হাজার ৯৭৭ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২১৪.২৭-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৯,০০,২০৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭০ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬,৬১৪ জন। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ১.৯৬ শতাংশে পৌঁছেছে।

Releated Posts

বিক্ষোভকারী তরুণদের ক্ষেত্রে সংযম ও কাউন্সেলিং জরুরি, মন্তব্য সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযম দেখানো উচিত এবং কঠোরতার পরিবর্তে…

ByByNews Desk Aug 5, 2026

পিওকে-তে অশান্তিতে চাপে লস্কর, জইশ ও হিজবুল নেতৃত্ব; কাশ্মীর ইস্যুতে দুর্বল হচ্ছে পাকিস্তানের প্রচার, দাবি সরকারি সূত্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গত দু’মাস ধরে চলা বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের…

ByByNews Desk Aug 5, 2026

‘আলোচনা এড়াতেই সংসদ অচল করছেন রাহুল গান্ধী’, অভিযোগ বিজেপির গৌরব ভাটিয়ার

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদের কার্যক্রম ইচ্ছাকৃতভাবে ব্যাহত করছেন, যাতে মোদী সরকারের বিদেশ…

ByByNews Desk Aug 5, 2026

অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর জম্মু-কাশ্মীর ও লাদাখে ব্যাপক পরিবর্তন এসেছে: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীর ও লাদাখের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top