ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। ছেলেদের পারফরমেন্স তলানিতে ঠেকেছে। তবে খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে ত্রিপুরার মেয়েরা আগামীকাল পুলে নামবে। মহিলা বিভাগের পঞ্চাশ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ত্রিপুরার তিলোত্তমা জমাতিয়া ও খুম্বার জমাতিয়া প্রাথমিক বাছাই পর্বের প্রতিযোগিতায় নামবে। এদিকে, শাকিবও আগামীকাল পুলে নামবে। পুরুষ বিভাগে ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সঙ্গে থাকবে সতীর্থ অনীক কর্মকার, রিয়াজ ত্রিপুরাও। সাফল্য কতটুকু পাবে তা টের পাওয়া গেছে গত দুদিনের প্রাথমিক বাছাইয়ের প্রতিযোগিতায়। তবে আজ, বুধবার ৭৫-তম ন্যাশনাল অ্যাকোয়াটিক তথা জাতীয় সাঁতার প্রতিযোগিতায় প্রাথমিক বাছাই পর্বে আকাশ, জাহির-রা কিন্তু তেমন সাফল্য পায়নি। গৌহাটিতে ড. জাকির হোসেন অ্যাকোয়াটিক কমপ্লেক্সে পাঁচ দিন ব্যাপী ৭৫-তম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ১০ সদস্য বিশিষ্ট রাজ্য দল এতে অংশ নিয়েছে। বুধবার দ্বিতীয় দিনে ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরার দুইজন সাঁতারু অংশ নিয়েছিল। মোট ৪২ জনের সিলেকশন ট্রায়ালে ত্রিপুরার জাহির হোসেন ২৬.২০ সেকেন্ড সময় নিয়ে ৩৪ তম এবং আকাশ ত্রিপুরা ২৬.৮২ সেকেন্ড সময় নিয়ে ৩৭-তম স্থান পেয়েছে। আগামীকাল ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ত্রিপুরার অনিক, সাকিব, রিয়াজ এবং মহিলাদের ৫০ মিটার ফ্রি স্টাইলে তিলোত্তমা, খুম্বাররা কেমন পারফরম্যান্স করে তাই এখন দেখার বিষয়।

Tripura:জাতীয় সাঁতারে বৃহস্পতিবার ত্রিপুরার মেয়েরা
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

















