News Flash

  • Home
  • প্রধান খবর
  • CPIM:বাগুইআটিতে নিহত ছাত্রের বাড়িতে মন্ত্রী-সিপি, ক্ষোভের মুখে সিপিএম নেতৃত্ব
Image

CPIM:বাগুইআটিতে নিহত ছাত্রের বাড়িতে মন্ত্রী-সিপি, ক্ষোভের মুখে সিপিএম নেতৃত্ব

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : বিজেপি ও কংগ্রেসের পর এ বার বাগুইআটিতে নিহত ছাত্রের বাড়িতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন সিপিএম নেতৃত্ব। উদ্ভুত পরিস্থিতিতে নিহতের বাড়ি ছাড়তে বাধ্য হলেন তাঁরা।

মঙ্গলবার নিহতদের বাড়ি যাওয়ার পথে বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন স্থানীয়েরা। পড়শিরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা এর মধ্যে রাজনীতি চান না। বুধবার বিকেল নাগাদ বাগুইআটি-কাণ্ডে নিহত অতনু দের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন বলে খবর সূত্র মারফত।

বুধবার সন্ধ্যায় অভিষেক নস্করের বাড়িতে যান সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য। প্রথমে তাঁরা মৃতের ছবিতে মালা দিতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়।

পরে পরিবার এবং পড়শিদের তরফে তাঁদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, তাঁরা রাজনীতি চাইছেন না। এর পরেই সিপিএম নেতৃত্বকে নিহতের বাড়ি ছাড়তে দেখা যায়। পরে তাঁরা বাইরে বেরিয়ে এলেও তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। যদিও সেলিম বলেন, ‘‘আমার গিয়েছি। পরিবারের সঙ্গে কথা বলেছি। তবে তৃণমূল যা করার তাই করেছে। আমরা এ বার অতনু দের (বাগুইআটি-কাণ্ডে আর এক নিহত) বাড়িতে যাচ্ছি।’’

Releated Posts

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top