News Flash

  • Home
  • দিনের খবর
  • বাগুইআটির ঘটনায় ব্যথিত ফিরহাদ, বললেন তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে
Image

বাগুইআটির ঘটনায় ব্যথিত ফিরহাদ, বললেন তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): বাগুইআটিতে দুই কিশোরের খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, বাগুইআটি খুনের ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার । ক্লোজ করা হয়েছে থানার আইসি-কে । পুলিশের সক্রিয় হওয়া উচিত ছিল ।

তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত দুঃখপ্রকাশ করেছেন । আইসি-কে ক্লোজ করা হয়েছে । তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডি-র হাতে । এই দুঃখের সময় ওই পরিবারগুলির পাশে আছি আমরা । নবান্নে আজ এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই ঘটনায় মর্মাহত। তিনিই ওসিকে ক্লোজ করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। কারণ, পুলিশের অনেক আগেই সক্রিয় হওয়া উচিত ছিল। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে মুখ্যমন্ত্রী গোটা তদন্ত প্রক্রিয়ার উপর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। ফিরহাদ হাকিম আরও বলেন, বাগুইআটিতে যে ঘটনা ঘটেছে তা শিউরে ওঠার মত। সরকার হতভাগ্য দুটি পরিবারের পাশে সব রকম ভাবে থাকবে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top