News Flash

  • Home
  • প্রধান খবর
  • চাকরি নিয়ে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Image

চাকরি নিয়ে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : শিক্ষা দফতরে নিয়োগ বিতর্কে তোলপাড় গোটা রাজ্য। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীও। তাই দফতরে নিয়োগ নিয়ে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, নিয়োগ কমিটির অনুমতি ছাড়া স্থায়ী বা অস্থায়ী কোনও ধরনের নিয়োগই নয়।

পঞ্চায়েত নির্বাচনের আগে বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন দফতরের মন্ত্রী-সহ উপস্থিত ছিলেন পদস্থ আধিকারিকরা। সেই বৈঠকেই মন্ত্রীদের সতর্ক করেন মমতা।

ইতিপূর্বে নিয়োগ কমিটির সুপারিশ ছাড়াই বহু পদে নিয়োগের অভিযোগ উঠেছে। এমনকী, সুপারিশ কমিটির সদস্যরাও গ্রেফতার হয়েছেন। তাই এবার স্থায়ী বা অস্থায়ী যে কোনও নিয়োগে কোনও ফাঁক রাখতে রাজি নন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে বিভিন্ন দফতরের মন্ত্রী উপস্থিত ছিলেন। সূত্রের খবর, সেখানেই নিয়োগ নিয়ে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, এদিন নিয়োগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দফতরের মন্ত্রীদের উদ্দেশ্য করে বলেন অনুমতি ছাড়া কোনও স্থায়ী বা অস্থায়ী নিয়োগ পত্র দেওয়া যাবে না। নিয়ম মেনে করতে হবে নিয়োগ। স্থায়ী এবং অস্থায়ী সবক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। যে কোনও নিয়োগ করতে হলেই প্রথমে নির্দিষ্ট কমিটির অনুমতি নিতে হবে। পাশাপাশি, ভূমি থেকে রাজস্ব বৃদ্ধিরও নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top