News Flash

  • Home
  • প্রধান খবর
  • নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে হিন্দিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা
Image

নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে হিন্দিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : ‘ম্যায় ভারত কা আভারি হুঁ’। চারদিনের ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে হিন্দিতে এভাবেই শবাসীকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালেই রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে । এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন হাসিনা। এখানেই এই কথা বলেন তিনি ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “ভারত আমাদের বন্ধু। ভারতে আসা তাই সবসময়ই বিশেষ মাত্র যোগ করে। আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা আমরা সবসময় মনে রাখি। আমরা পরস্পরকে সাহায্যের মাধ্যমে একসঙ্গে কাজ করতে চাই। মানুষের উন্নয়ন এবং অর্থনীতি উন্নয়ন নিয়ে আলোচনা হবে। আমি আশাকরি আলোচনা ফলপ্রসূ হবে।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন হিন্দিতে কথা বলতে শোনা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। সেই সময় তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দিতে তিনি বলেন, “ভারতবাসীকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে অনেক সাহায্য করেছে।” সাংবাদিকদের হাসিনা বলেন, “ছ’বছর আমি দিল্লিতে ছিলাম। তখন অল্প অল্প হিন্দি শিখেছি। তাই চেষ্টা করলাম”।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top