News Flash

  • Home
  • দেশ
  • নদিয়ায় নিজের মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান
Image

নদিয়ায় নিজের মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান

নদিয়া, ৬ সেপ্টেম্বর (হি. স.) : ফের কর্তব্যরত অবস্থায় নিরাপত্তাকর্মীর গুলি করার ঘটনা ঘটল। এবারের ঘটনাটি ঘটে ভারত-বাংলাদেশ সীমান্তের নদিয়ার নফরচন্দ্রপুর বিএসএফ শিবিরে।নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন বিএসএফ জওয়ান। মঙ্গলবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কী কারণে আত্মঘাতী হলেন ওই জওয়ান, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ।

মৃত জওয়ানের নাম সঞ্জয়কুমার প্যাটেল। আদতে গুজরাটের বাসিন্দা তিনি। গত বছর নফরচন্দ্রপুর ক্যাম্পে যান সঞ্জয়। সেখানেই কর্তব্যরত ছিলেন। মঙ্গলবার সকালে আচমকাই শিবির থেকে গুলির শব্দ শুনতে পান জওয়ানরা। ছুটে বেড়িয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সঞ্জয়। রক্তে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

কী কারণে আত্মঘাতী হলেন ওই জওয়ান? সহকর্মীরা এ বিষয়ে কোনও তথ্যই দিতে পারেননি। সঞ্জয়বাবুর মধ্যে অস্বাভাবিকত্বও দেখেননি কেউ। ফলে এই এই কাণ্ড তা নিয়ে ধোঁয়াশা জারি। পুলিশের তরফে জানানো হয়েছে, ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা জানার চেষ্টা চলছে।প্রসঙ্গত, গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন স্থানে সশস্ত্র রক্ষীদের নিজেদের আগ্নেয়াস্ত্র থেকে গুলি করার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ছিল কলকাতায়। একটি পার্কসার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের দফতরের প্রবেশপথে। অপরটি ভারতীয় জাদুঘরে। দুটি ঘটনাতেই তুমুল হইচই হয়।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top