News Flash

  • Home
  • বিদেশ
  • পশ্চিম আফ্রিকায় ভয়াবহ আইইডি বিস্ফোরণ, অন্তত ৩৫ জনের মৃত্যু
Image

পশ্চিম আফ্রিকায় ভয়াবহ আইইডি বিস্ফোরণ, অন্তত ৩৫ জনের মৃত্যু

বুরকিনা ফাসো, ৬ সেপ্টেম্বর (হি.স.) : পশ্চিম আফ্রিকায় ভয়াবহ বিস্ফোরণ। দেশটির বুরকিনা ফাসোতে কমপক্ষে ৩৫ জন নাগরিক মারা গিয়েছেন এই আইইডি বিস্ফোরণে। জখম হয়েছেন আরও ৩৭ জন। একটি যাত্রীবাহী গাড়ি আইইডিতে ধাক্কা খেতেই ঘটে বিস্ফোরণ।

গভর্নর রডল্ফ সোর্ঘো একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, ‘যাত্রী বোঝাই একটি গাড়ি আইইডিতে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৫ জন মারা গিয়েছেন। জখম হয়েছেন ৩৭ জন। সবাই সাধারণ নাগরিক।’ তিনি জানিয়েছেন, উত্তরে সেনাদের সাহায্য় কনভয় করে সামগ্রী পাঠানো হচ্ছিল। কিন্তু মাঝপথেই কনভয়ে এই দুর্ঘটনা ঘটল। জিবো ও বোরজাঙ্গার মাঝে কনভয়ের একটি গাড়ি আইইডিতে ধাক্কা খেতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই নিরাপত্তা রক্ষীরা বাকি এলাকা সঙ্গে সুরক্ষিত করে। এবং জখমদের সাহায্যের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। গভর্নর জানিয়েছেন কনভয়টি বুরকিনার রাজধানী ওয়াগাদুগুর উদ্দেশে রওনা দিয়েছে।

প্রসঙ্গত, এর আগে আগস্টের প্রথম দিকেই এই একই জায়গায় জোড়া আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছিলেন ১৫ জন সেনা জওয়ান। সম্প্রতি জিহাদি গোষ্ঠী এই একইরকম হামলা চালিয়েছিল উত্তরের মূল শহর দোরি ও দিজবোতে। এই স্থল দ্বারা বেষ্টিত সাহেল স্টেট সাত বছরের পুরনো বিদ্রোহের মুখে পড়েছে। এখনও পর্যন্ত এই হিংসায় ২ হাজারেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। ঘর ছাড়া হয়েছেন প্রায় ১.৯ মিলিয়ন মানুষ। অনুমান করা হচ্ছে, আল-কায়দা বা ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে সম্পর্কিত কোনও জিহাদি গ্রুপ পরপর এই হামলা করে যাচ্ছে। মূলত উত্তর ও পূর্বে লাগাতার এই হামলার ঘটনা ঘটে চলেছে। দেশের প্রায় ৪০ শতাংশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে বুরকিনার শাসক জুন্তা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছে।-

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top