News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এমবিবি কলেজের ৭৫তম বর্ষপূর্তি, কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী
Image

এমবিবি কলেজের ৭৫তম বর্ষপূর্তি, কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচী

আগরতলা, ৬ সেপ্টেম্বর : আগামী ৯ই সেপ্টেম্বর মহারাজা বীর বিক্রম কলেজের ৭৫ তম বর্ষপূর্তি। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের ৭৫ তম বর্ষপূর্তি পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার কলেজ প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ কর্মসূচী আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর মিহির কান্তি দেব সহ অন্যান্যরা।

নিজ বক্তব্যে প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসেন কলেজের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন ৭৫ তম বর্ষপূর্তির। তিনি বলেন স্বাধীনতার ৭৫ তম বছর সারাদেশ জুড়ে পালিত হচ্ছে ঠিক তখনই এই ক্লেজের ৭৫ বছর পূর্তি যথেষ্ট গর্বের বিষয়। তিনি বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর বুঝতে পেরেছিলেন সমাজের উন্নতিতে শিক্ষার গুরুত্ব ঠিক কতটুকু। আর সেই কারনেই তিনি তখনকার সময়েই এই বিখ্যাত কলেজের নির্মাণ করেছেন। যা আজকের দিনেও আগামীর ভবিষ্যৎদের তৈরি করছে।

Releated Posts

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top