News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest:চাকরির দাবীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি বেকার ফার্মাসিস্টদের
Image

Protest:চাকরির দাবীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি বেকার ফার্মাসিস্টদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর ৷৷  বেকার ফার্মাসিস্টদের অবিলম্বে সরকারি চাকরিতে নিয়োগের দাবিতে সোমবার পুনরায় প্রতিবাদ বিক্ষোভে শামিল হন বেকার ফার্মাসিস্টরা৷ তারা বলেন,মহাকরণ থেকে মন্ত্রীর নিয়োগের গল্প আর শুনতে চায় না বেকার ফার্মাসিস্টরা৷ এবার স্বাস্থ্য মন্ত্রীর কাছে জানতে চায় ঘোষণা হওয়া শূন্যপদে কবে নিয়োগ হবে৷ উল্লেখ্য, ২০২১ সালে ডিসেম্বর মাসে ও চলতি বছরের আগস্ট মাসে রাজ্য মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট নিয়োগের ঘোষণা দেওয়া হয়৷ কিন্তু এই নিয়োগ নিয়ে এখনো পর্যন্ত কোন নোটিফিকেশন জারি করা হয়নি৷ তাই সোমবার রাজ্যের বেকার ফার্মাসিস্টরা একত্রিত হয়ে মহাকরণে গিয়ে স্বাস্থ্য মন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করতে যায়৷ নির্বাচনের আগে এই নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার দাবি জানায় আনএমপ্লয়েড ফার্মাসিস্টরা৷ প্রায় সাড়ে তিন হাজার এলোপ্যাথী ও একশো জন আয়ুর্বেদিক  ও হ্যোমিওপ্যাথিতে বেকার ফার্মাসিস্ট রয়েছে রাজ্যে বলে জানান তারা৷ আরো বলেন হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক ফার্মাসিস্টের অভাবে রাজ্যের বহু হাসপাতাল বন্ধ হয়ে গেছে৷ সরকারের কোন ধরনের ইতিবাচক ভূমিকা নেই৷ সরকার শুধু মহাকরণের মাধ্যমে লোক নিয়োগের গল্প শোনাচ্ছে৷ কিন্তু নিয়োগের কোন দেখা মিলছে না৷ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে, দেখা করার সুযোগ মিলছে না৷ এমনকি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে পর্যন্ত ফোন করে সাড়া মিলছে না৷ আগামী দিনে দাবি পূরণ না হলে আন্দোলনে নামার ঘোষণাও দেন তারা৷ তবে সরকারের এহেন ভূমিকায় এদিনও হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে বেকার ফার্মাসিস্টদের৷অবিলম্বে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top