News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:গোমতী জেলা শাসকের অফিসের বহু দস্তাবেজ মিলল রাস্তায় পরিত্যক্ত অবস্থায়
Image

Tripura:গোমতী জেলা শাসকের অফিসের বহু দস্তাবেজ মিলল রাস্তায় পরিত্যক্ত অবস্থায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর ৷৷ গোমতী জেলাশাসক অফিসের প্রচুর ফাইলপত্র পরিত্যক্ত জায়গায় পড়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে জনগণে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ সোমবার সাত সকালে জেলাশাসক অফিসের ওইসব ফাইলপত্র পরিত্যক্ত স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ সেখানে ভিড় জমান৷ খবর পাঠানো হয় আর কে পুর থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায় এবং সেখান থেকে ফাইলপত্র গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে৷ তবে কিভাবে এখানে ফাইলগুলি এসেছে সে বিষয়ে এখনো বিস্তারিত কোন তথ্য জানা যায়নি৷ প্রশাসনের তরফ থেকে এব্যাপারে কোন ধরনের স্পষ্টিকরণ দেওয়া হয়নি৷ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে স্থানীয় সূত্র থেকে বলা হয়েছে, জেলা শাসক অফিসের গুরুত্বপূর্ণ ফাইল, নথিপত্র সহ বহু গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ সব গড়াগড়ি খাচ্ছে নর্দমায়, পরিত্যক্ত স্থানে৷ সকাল হতেই এই দৃশ্য দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে৷ খবর যায় পুলিশে ৷পুলিশ এসে ওইসব ফাইল, নথি উদ্ধার করে৷ ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে৷ কেন এবং কিভাবে এতসব সরকারি কাগজপত্র বাইরে এলো? এই নিয়ে তদন্তের দাবি উঠেছে৷ ঘটনার সঠিক তদন্ত হলে আসল রহস্য উদঘাটিত হবে বলে বিভিন্ন মহল থেকে দাবী করা হয়েছে

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top