News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BJP:উত্তর জেলা সফরে গেলেন বিজেপি প্রদেশ সভাপতি
Image

BJP:উত্তর জেলা সফরে গেলেন বিজেপি প্রদেশ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর ৷৷ রাজ্য বিজেপির প্রদেশ সভাপতির দায়িত্ব পাবার পর সোমবার দুই দিনের উত্তর জেলা সফরে ধর্মনগর যান বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ এদিন সকাল ১০ টা নাগাদ আগরতলা থেকে রেল পথে ধর্মনগর আসেন তিনি৷ ধর্মনগর রেল স্টেশনে প্রদেশ সভাপতিকে স্বাগত জানান উত্তর জেলার বিজেপি নেতৃত্বরা৷ সেখান থেকে সুসজ্জিত গাড়ি করে প্রদেশ সভাপতিকে নিয়ে বাইক র্যালি ধর্মনগর শহর পরিক্রমা করে  সার্কিট হাউসে গিয়ে সমাপ্ত হয়৷শোভা যাত্রায় ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলা সভানেত্রী তথা বিধায়িকা মলিনা দেবনাথ, বিধায়ক বিনয় ভূষণ দাস৷এরপর প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য যান বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব তথা প্রাক্তন শিক্ষক রসিক রঞ্জন গোস্বামীর বাড়ি৷ প্রাক্তন শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন তিনি৷এরপর ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক সাংগঠনিক বৈঠকে যোগ দেন৷  বৈঠকে প্রদেশ সভাপতিকে সম্বর্ধনা জানান জেলা নেতৃত্বরা৷ মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা সভানেত্রী তথা বিধায়িকা মলিনা দেবনাথ, জেলা সভাধিপতি ভবতোষ দাস প্রমুখ৷ প্রদেশ সভাপতির উত্তর জেলা সফরকে কেন্দ্র করে বিজেপির নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ উল্লেখ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে বিজেপির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং দলকে শক্তিশালী করার লক্ষ্যেই নবনিযুক্ত প্রদেশ সভাপতি রাজ্যের প্রতিটি জেলা এলাকা সফর করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবেই দুদিনের উত্তর জেলা সফরে গিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top