News Flash

  • Home
  • দেশ
  • Death:অনুমতি ছাড়াই ট্রেকিং! খিমলোগা হিমবাহে পড়ে মৃত্যু বাঙালি অভিযাত্রীর
Image

Death:অনুমতি ছাড়াই ট্রেকিং! খিমলোগা হিমবাহে পড়ে মৃত্যু বাঙালি অভিযাত্রীর

উত্তরকাশী, ৪ সেপ্টেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল এক বাঙালি অভিযাত্রীর। সূত্রের খবর, অনুমতি ছাড়াই ট্রেকিংয়ে গিয়ে খিমলোগা হিমবাহে পড়ে যান বাঙালি ট্রেকার সুজয় দলুই (৪২) । রবিবার সকালে হিমাচল প্রদেশের কিন্নর জেলার বিপর্যয় মোকাহিলা বাহিনীর পক্ষ থেকে উদ্ধারকাজ করা হয়। দু’জন ট্রেকার–সহ আট সদস্য নিরাপদ রয়েছেন। শুধুমাত্র সুজয় দলুই মারা গিয়েছেন।

সূত্রের খবর, অনুমতি ছাড়াই গত ১ সেপ্টেম্বর লিওয়ারি গ্রাম থেকে খিমলোগা–চিটকুলের উদ্দেশ্যে বাংলার তিনজন ট্রেকার এবং ৬ জন পোর্টার রওনা দিয়েছিলেন। যার মধ্যে বাঙালি ট্রেকার সুজয় দলুই খামিলোগা হিমবাহে পড়ে যান। এই তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার আমতলায়। পুলিশ–আইটিবিপি দল যৌথভাবে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে । জখম আরও দুই অভিযাত্রী। তাঁদেরকে সাংলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, গোবিন্দ ওয়াইল্ডলাইফ ন্যাশনাল পার্ক থেকে খিমলোগা পাস হয়ে চিটকুল পর্যন্ত ট্রেকটিতে ছিলেন সবাই। ১ সেপ্টেম্বর লিওয়ারি গ্রাম থেকে খিমলোগা–চিটকুল ট্র্যাকের উদ্দেশে রওনা দেন তিনজন ট্রেকার সুজয় দলুই, সুব্রত বিশ্বাস এবং নরোত্তম জ্ঞান গুরুতর আহত হন। তাঁদের সঙ্গে ছিলেন ৬ জন পোর্টার। শনিবার সুজয় আচমকাই খামিলোহা হিমবাহে পড়ে যান। এই অবস্থা দেখে ইন্দো–তিব্বত বর্ডার পুলিশ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হয়। রাতেই আইটিবিপি উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসেন। রবিবার সকালে হিমাচল প্রদেশের কিন্নর জেলার বিপর্যয় মোকাহিলা বাহিনীর পক্ষ থেকে উদ্ধারকাজ করা হয়। সকালেই উদ্ধারকাজ চালিয়ে বাকিদের উদ্ধার করা হয় । দু’জন ট্রেকার–সহ আট সদস্য নিরাপদ রয়েছেন। শুধুমাত্র বাঙালি ট্রেকার সুজয় দলুই মারা গিয়েছেন। যদিও একজন আহত রয়েছেন বলে জানা গিয়েছে। জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল জানান, অনুমতি ছাড়াই ওই তিনজন ট্রেক করতে গিয়েছিলেন।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top