News Flash

Image

Missing:তিস্তায় নৌকাডুবিতে এখনও নিখোঁজ ১ জন

ময়নাগুড়ি, ৪ সেপ্টেম্বর (হি.স. ) : পাহাড়ে একটানা বৃষ্টির মধ্যে জলস্তর বেড়ে যাওয়া তিস্তায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবির ঘটনায় এখনও নিখোঁজ একব্যক্তি । শনিবারের এই ঘটনায় গতকাল দুইজন সাঁতরে পাড়ে চলে এলেও একজন নিখোঁজ রয়েছেন । রবিবার তার খোঁজে তল্লাশি শুরু হলেও এখনও তার খোঁজ মেলেনি ।

পাহাড়ে একটানা বৃষ্টির জেরে দুদিন ধরে ফুঁসছিল তিস্তা। জলস্তর বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নদীতে দেখা দিয়েছিল ঢেউ। তারই মধ্যে পেটের টানে নৌকা নিয়ে তিস্তায় মাছ ধরতে গিয়েছিলেন তিনজন। কিন্তু নদীতেই ডুবে যায় নৌকা। শনিবার ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকার এই ঘটনায় কোনওক্রমে তার মধ্যে দুই জন পাড়ে চলে আসলেও নিখোঁজ একজন। ঘটনার পর প্রশাসনের তরফ থেকে নদীতে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করা হলেও এখনও একজনের খোঁজ মেলেনি। শনিবার সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধারকারী দলের তরফে নদীতে তল্লাশি অভিযান বন্ধ রাখা হয়। রবিবার ভোর থেকে ফের তল্লাশি শুরু হয়েছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top