News Flash

  • Home
  • দিনের খবর
  • Solapur:সোলাপুরে মালগাড়ি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢুকে পড়ল মাঠে, খবর নেই হতাহতের
Image

Solapur:সোলাপুরে মালগাড়ি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢুকে পড়ল মাঠে, খবর নেই হতাহতের

মুম্বই, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : রবিবার সকালে সোলাপুর জেলার কারমালা স্টেশনের কাছে কেম গ্রামে একটি মাল গাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে মাঠে ঢুকে পড়ে। এ ঘটনায় কোনও হতাহতের হয় নি। ঘটনার খবর পেয়ে রেলওয়ে মেরামতকারী দল ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনটিকে ট্র্যাকে ফিরিয়ে আনার কাজ চলছে।

রেলের এক মুখপাত্র জানিয়েছেন, সোলাপুর থেকে পুনেগামী একটি মাল ট্রেনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য রেল পরিষেবা বন্ধ হয়ে পরে শুরু হয়। মালগাড়িতে সিমেন্টের বস্তা বোঝাই ছিল। রেলওয়ে মেরামতের টিম যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।তদন্তের পরই জানা যাবে মালগাড়ির লাইনচ্যুত হওয়ার কারণ ।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top