News Flash

  • Home
  • দেশ
  • Diagnostic Centre:যাত্রীস্বার্থে মেট্রো স্টেশনে ডায়াগনস্টিক সেন্টার
Image

Diagnostic Centre:যাত্রীস্বার্থে মেট্রো স্টেশনে ডায়াগনস্টিক সেন্টার

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): যাত্রীস্বার্থে কলকাতা মেট্রোর নয়া পদক্ষেপ । এবার নর্থ-সাউথ মেট্রো করিডরের ২৬টি স্টেশনেই চালু হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার। স্টেশনের অব্যবহৃত জায়গায় কিয়স্ক করা হবে। সেখান থেকেই যাত্রীদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন স্টেশনে ডায়াগনস্টিক সেন্টার খুলতে আগ্রহ প্রকাশ করেছে কলকাতার একাধিক নামজাদা সংস্থা।

মেট্রো সূত্রে খবর, বয়স্ক ও ছোটদের জন্য চটজলদি পরীক্ষা করিয়ে নিতে এই সেন্টারগুলি দারুণ কাজে দেবে। ডায়াগনস্টিক সেন্টারগুলি থেকে সমস্ত প্যাথলজিক্যাল পরীক্ষা-সহ রক্ত পরীক্ষা ও ইসিজি করানো যাবে। পরীক্ষাগুলি তুলনামূলক কম খরচে করাতে পারবেন যাত্রীরা। পরীক্ষার রিপোর্ট মিলবে অনলাইনে। বয়স্করা এই পরীক্ষা করালে তাঁদের ছাড় দেওয়া হতে পারে।

এর আগে যাত্রীদের সুবিধার্থে মেট্রো স্টেশনে চা ও কফির মেশিন বসানোর কথা ঘোষণা করা হয়। প্রতিদিন প্রায় ৩ হাজার কাপ চা ও কফি বেরোবে মেশিন থেকে। ঠান্ডা পানীয়ের মেশিনও বসানো হবে। নর্থ-সাউথ মেট্রো করিডরের ২৬টি স্টেশনেই এই পরিষেবা মিলবে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে এই সংক্রান্ত চুক্তিও করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top