নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): আবারও জেরার মুখোমুখি হলেন অভিনেত্রী নোরা ফতেহি। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরুপের মামলায় জড়িয়েছে তাঁর নাম। ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। এই মামলায় শুক্রবার নোরা ফতেহিকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা। সূত্রের খবর, অভিনেত্রীকে ৫০টিরও বেশি প্রশ্ন করা হয়। তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কী উপহার পেয়েছেন, তিনি কার সঙ্গে কথা বলেছেন, কোথায় তিনি তাঁদের সঙ্গে দেখা করেছেন ইত্যাদি। সূত্রের খবর, নোরা প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন ও তদন্তকারীদের সহযোগিতা করেছেন। তিনি জানান, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এবং তাঁরা দু’জনেই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আলাদাভাবে কথা বলছিলেন। তদন্তকারীদের নোরা আরও জানান, সুকেশের স্ত্রী একটি ফাংশনের জন্য তাঁর সঙ্গে কথা বলেছিল এবং তারপর প্রায়ই তাঁকে ফোন করত। তাঁকে একটি বিএমডাব্লিউ ও অন্যান্য উপহার দিয়েছে। নোরা তদন্তকারীদের আরও জানান, তিনি সুকেশের অপরাধী পটভূমি সম্পর্কে জানতেন না।

Nora Fatehi: নোরা ফতেহিকে জেরা দিল্লি পুলিশের, অভিনেত্রীকে ৫০টি প্রশ্ন তদন্তকারীদের
Tags:
Releated Posts
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’
মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…
২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় জ্যাকলিনের আবেদন শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর-এর সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী…
ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির
চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…
ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স
চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…


















