News Flash

  • Home
  • খেলা
  • Women’s Football:মহিলা ফুটবল :  খেলোয়াড়ের চোট মাঝপথে খেলা পন্ড, কিল্লা জয়ী
Image

Women’s Football:মহিলা ফুটবল :  খেলোয়াড়ের চোট মাঝপথে খেলা পন্ড, কিল্লা জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।। হেরে বিদায় চলমান সংঘের। চার ম্যাচে ২৪ গোল‌। পুরো ম্যাচ খেললে হয়তো আরও কিছু গোল হজম করতে হতো। নিয়ম রক্ষার ম্যাচে চলমান সংঘ সমস্যার তৈরি করলো। পাঁচদলীয় লীগে নিজেদের শেষ ম্যাচে প্রথমার্ধের খেলা শেষ না হতেই চার গোল খেয়ে চলমান সংঘ যখন অনেকটাই পিছিয়ে, গোলরক্ষক তৃষা দেবনাথ চোট পেয়ে মাঠের বাইরে

। কোচ সুজন সরকার শেষ পর্যন্ত দলকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয়। পরপর তিনটি ম্যাচ খেলার পর চতুর্থ ম্যাচের মাথায় এমনিতেই তাদের রিজার্ভ বেঞ্চে খেলোয়াড়ের ঘাটতি রয়েছে। তারই প্রভাব পড়েছে মাঠে আজ। তবে অন্য একজন খেলোয়ারকে গোলরক্ষকের দায়িত্ব পালনে আদেশ দিলে হয়তো পুরো দলটার খেলোয়াড়সুলভ মনোভাব প্রকাশ পেতো। উপস্থিত দর্শকদের একাংশ দল তুলে নেওয়ার বিষয়টা সমর্থন করেননি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী চলমান সংঘকে আগামী সময়ে টিএফএ-র কাছে জবাব দিতে হতে পারে বলে কর্মকর্তাদের ধারণা। টিএফএ আয়োজিত মহিলা ঘরোয়া ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টের সপ্তম ম্যাচে আজ কিল্লা মর্নিং ক্লাব এবং চলমান সংঘের মধ্যে ম্যাচ ছিল। এডি নগরস্থিত পুলিশ মাঠে নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও ৩২ মিনিটের মধ্যে চার গোলে পিছিয়ে পড়ে চলমান সংঘ। অতঃপর গোলরক্ষক তৃষা দেবনাথ চোট পেয়ে আনফিট হয়ে পড়লে, দ্বিতীয় গোলরক্ষকের অভাবে কোচ সুজন সরকার উপায়ন্তর না পেয়ে একপ্রকার অখেলোয়ার সুলভ আচরণ দেখিয়ে দলকে মাঠ থেকে তুলে নেয়। চলমান সংঘের বিরুদ্ধে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন কি ভূমিকা নেয় তা সময়ে দেখা যাবে, তবে কিল্লা মর্নিং ক্লাব এই ম্যাচ থেকে জয় সূচক পয়েন্ট পাবে এটা নিশ্চিত। আগামীকাল-ই সন্ধ্যা সাতটায় টিএফএ অফিসে এ নিয়ে বৈঠক ডাকা হয়েছে মহিলা ফুটবল লিগ কমিটির তরফ থেকে। দিনের খেলা: বিশ্রামগঞ্জ প্লে সেন্টার বনাম জম্পুজলা প্লে সেন্টার। বিকেল তিনটায়, পুলিশ মাঠে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top