News Flash

  • Home
  • বিনোদন
  • রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি, কৌতুকশিল্পী এখনও ভেন্টিলেশনেই
Image

রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি, কৌতুকশিল্পী এখনও ভেন্টিলেশনেই

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে। তবে, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন। শুক্রবার সকালে দিল্লির এইমস হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে। তিনি ভেন্টিলেশনে রয়েছেন ও চিকিৎসকরা সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে কৌতুকশিল্পীকে।

গত তিন সপ্তাহ ধরে হাসপাতালে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাজু শ্রীবাস্তব। গত মাসে জিম করতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই থেকে ভেন্টিলেশনেই ছিলেন। কিছু দিন আগে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন, রাজু চিকিৎসায় সাড়া দিচ্ছেন। কিন্তু, ফের রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার অবনতি হয়। আবার তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। এরপর শুক্রবার সকালে জানা গিয়েছে, রাজুর শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে।

Releated Posts

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top