News Flash

  • Home
  • খেলা
  • Cricket:টসে হেরে আগে ব্যাট করছে পাকিস্তান, হংকংয়ের দাপটে চলছে ঠুকঠুক করে
Image

Cricket:টসে হেরে আগে ব্যাট করছে পাকিস্তান, হংকংয়ের দাপটে চলছে ঠুকঠুক করে

শারজা, ২ সেপ্টেম্বর (হি.স.) : দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরে দাঁড়িয়ে আছে খাদের কিনারায়। ফলে আজকের ম্যাচটি পরিণত হয়েছে ‘ডু অর ডাই’-এ। শুক্রবার শারজায় এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল হংকং। ভারতের ম্যাচের মতো প্রথমে ব্যাটিং করবে পাকিস্তান। আজ শারজায় ‘নক-আউটের’ লড়াইয়ে যে জিতবে, সেই দল এশিয়া কাপের ‘সুপার ফোর’-এ উঠবে। শুক্রবারের ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী রবিবার (৪ সেপ্টেম্বর) ‘সুপার ফোর’-র প্রথম ম্যাচ খেলবে ভারত।

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শারজা ক্রিকেট সেটডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও হংকং। ম্যাচটিতে টস জিতে বাবর আজমদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন হংকং অধিনায়ক নিজাকাত খান। তবে মরণবাঁচন ম্যাচে হংকংয়ের দাপটে ঠুকঠুক করে চলছে পাকিস্তান । তৃতীয় ওভারেই আউট হয়ে গেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এহসান খানের ঢিমেগতির বল মারতে গিয়ে বোলারের হাতে ক্যাচ তুলে দেন তিনি।১০ ওভার শেষে পাকিস্তানের স্কোর এক উইকেটে ৬৪ রান। ফখর করেছেন ২২ বলে ২১ রান। রিজওয়ান ৩১ বলে ৩১ রান করেছেন।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাঁচ উইকেটে হেরেছে পাকিস্তান। অন্যদিকে হংকংও হেরেছে ভারতের কাছে। দুই দলই আজ মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রৌফ, শাওনেওয়াজ দাহানি।

হংকং একাদশ: নিজাকাত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তজা, বাবর হায়াত, কিঞ্চিৎ শাহ, আইজাজ খান, স্কট ম্যাককেনি(উইকেটরক্ষক), জিশান আলী, হারুন আরশাদ, এহসান খান, আয়ুশ শুকলা, মোহাম্মদ ঘাজানফার।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top