News Flash

  • Home
  • দেশ
  • সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ নয়’, ইডির জেরার মধ্যেই জানাল সুপ্রিম কোর্ট
Image

সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ নয়’, ইডির জেরার মধ্যেই জানাল সুপ্রিম কোর্ট

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : ইডির জেরার মধ্যেই স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। কয়লা পাচার মামলায় জানিয়ে দিল শীর্ষ আদালত।

যে মামলায় ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে, শুক্রবারই সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। এদিনের শুনানিতে শীর্ষ আদালতে অভিষেকের তরফে আইনজীবীরা দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্তের নামে অভিষেককে হেনস্তা করছে। অহেতুক বারবার ডাকা হচ্ছে। বিদেশে চিকিৎসার জন্য গেলেও বাধা দেওয়া হচ্ছে।

অভিষেকের পক্ষের আইনজীবীদের যুক্তি শোনার পর আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করা যাবে না। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে তেমনটাই জানিয়েছেন।

কয়লা পাচার কাণ্ডে আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতিবারই তিনি তদন্তে সহযোগিতা করেছেন। সেইমতো এবারেও তদন্তকারীদের সঙ্গে তিনি সহযোগিতা করবেন বলেই দাবি অভিষেকের ঘনিষ্ঠ মহলের।

উল্লেখ্য, গত মঙ্গলবার অভিষেককে নতুন করে ইডির সমন পাঠানোর কথা প্রকাশ্যে আসে। সেই সমন অনুযায়ী এদিন সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে যান ডায়মন্ডহারবারের সাংসদ। ইডি সূত্রের খবর, অভিষেকের জিজ্ঞাসাবাদের প্রথম পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। এই পর্বে কয়লাপাচার সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। ইডি সূত্রের দাবি, অধিকাংশ প্রশ্নের জবাবেই অভিষেক বলেছেন তাঁর জানা নেই। ইডি কর্তারা দ্বিতীয় পর্বেই অভিষেকের কাছে বেশ কিছু তথ্য জানতে চান।

Releated Posts

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

অসমের নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়, উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৩ মে (আইএএনএস) : অসমের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন…

ByByTaniya Chakraborty May 13, 2026

পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে পঞ্চমবার শপথ নিলেন রঙ্গস্বামী, দায়িত্ব নিল এনডিএ সরকার

পুদুচেরি, ১৩ মে (আইএএনএস) : পুদুচেরিতে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল এনডিএ সরকার। প্রবীণ নেতা এন. রঙ্গস্বামী রেকর্ড…

ByByTaniya Chakraborty May 13, 2026

ফ্লোর টেস্টে টিভিকে বিধায়কের অংশগ্রহণে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : তামিলাগা ভেট্ট্রি কাঝাগম-এর বিধায়ক আর. শ্রীনিবাসা সেতুপতিকে তামিলনাড়ু বিধানসভার ফ্লোর টেস্টে অংশগ্রহণ থেকে…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top